,

ছবিতে কাকে চুমু খেয়েছি সেটাতে দর্শকদের ইন্টারেস্ট আছে

news-image

বিনোদন ডেস্ক: স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী। স্বস্তিকার নাম কখনও গুগ্‌লে লিখে দেখেছেন? স্বস্তিকার অনুরাগীরা হয়তো গুগল করেছেন। কিন্তু স্বস্তিকা নিজে কখনও নিজের নাম গুগ্‌ল করেছেন কি?

এই প্রশ্ন করা হয়েছিল তার কাছে। স্বস্তিকা বললেন, নিজেকে গুগ্‌ল করা অদ্ভুত অভ্যাস। আমি তো আগে কখনও করিনি। করে দেখা যাক, লোকে কি নিয়ে ইন্ডারেস্টেড।

স্বস্তিকা গুগ্‌লে নিজের নাম টাইপ করে দেখলেন, হট সিন, হট অ্যান্ড সেক্সি, সেনসেশনাল সিনস্ নিয়ে বিভিন্ন প্রশ্ন আসছে। তা দেখে নায়িকা বললেন, এত ভালো কাজ করলাম, সেগুলো নিয়ে কারও মাথাব্যথা নেই। এ সব নিয়ে যে লোকে কিউরিয়াস আমি শুনতে পাই।

স্বস্তিকার হাইট, ওয়েট, এজ, বয়ফ্রেন্ড নিয়েও দর্শকের কৌতূহল রয়েছে। তা দেখে তিনি বললেন, ওয়েট তো নিয়ে এত কিউরিওসিটি কেন? ওয়েট তো ফ্লাকচুয়েটচ করতেই পারে।

তবে সবচেয়ে চমকে গেলেন, ‘স্বস্তিকা রেডি ফর ওয়ান নাইট স্ট্যান্ড’ দেখে। বেশ বিরক্ত হয়ে বললেন, এগুলো কারা বানায়, এটা আমি নই।

সব মিলিয়ে গুগ্‌ল করে নিজের সম্পর্কে কী কী দর্শক জানতে চান, তা দেখে বেশ অবাক হলেন স্বস্তিকা। তিনি বললেন, সবাই বলে ভালো কাজ করেন, কিন্তু সেটা নিয়ে কারও মাথাব্যথা নেই। কোন ছবিতে কাকে চুমু খেয়েছি, ব্রোকেন রিলেশনশিপ, জোড়া লাগা রিলেশনশিপ নিয়ে লোকের ইন্টারেস্ট আছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের