,

উড়ন্ত চুম্বন থেকে নিজেকে বাঁচালেন নারী সাংবাদিক! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক: রাশিয়ায় বিশ্বকাপ খেলার প্রতিবেদন তৈরি করতে গিয়ে যৌন হেনস্থার শিকার হন এক কলম্বিয়ার সাংবাদিক। কলম্বিয়ান সাংবাদিক জুলিয়েটের ঘটনায় হতভম্ব হয়েছিল গোটা বিশ্ব। সপ্তাহ খানেক কাটতে না কাটতেই ফের একই ধরনের ঘটনার সম্মুখীন হলেন ব্রাজিলের সাংবাদিক জুলিয়া।

সেনেগাল বনাম জাপান ম্যাচের আগে ইয়াক্যাটরিনবার্গে লাইভ কভারেজ করছিলেন জুলিয়া। খেলার খবরের চ্যানেল টিভি গ্লোব’র বুম হাতে সবে লাইভ শুরুই হয়েছিল। হঠাৎ তার দিকে ধেয়ে এল এক অপরিচিতের ওষ্ঠ। অতি সতর্ক হুলিয়া কোনও মতে সেই উড়ন্ত চুম্বন থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হন।

এরপরই সেই ব্যক্তির উপর গর্জে ওঠেন ব্রাজিলিয়ান সাংবাদিক। চিৎকার করে জুলিয়া বলতে থাকেন, “এমনটা করবেন না। এমনটা করবেন না”। এরপরই অভিযুক্তকে সাবধান করে দেন জুলিয়া।

তিনি বলেন, “কখনও এমনটা করবেন না। আমি এই আচরণ কখনই সহ্য করব না। এটা কোনও সভ্যতা নয়, এটা ঠিক নয়। কোনও মহিলার সঙ্গেই কখনও এনম আচরণ করবেন না। সম্মান দিন”।

সোশ্যাল মিডিয়ায় ল্যাটিন দেশের সাংবাদিকের পরাক্রমের এই ভিডিও ছড়িয়ে পড়তেই তার সাহসের প্রশংসার বন্যা বইয়ে দেন নেটিজেনরা।

https://youtu.be/U2-0sgEIA50

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের