,

শেষ ষোলতে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স, ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক

news-image

স্পোর্টস ডেস্ক: সব শঙ্কা দূর করে রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘ডি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। এবার শেষ ষোলতে আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘সি’র চ্যাম্পিয়ন ফ্রান্সের। আর ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক।

‘ডি’ গ্রুপ থেকে টানা তিন ম্যাচ জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ক্রোয়েশিয়া। আর তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থান পায় আর্জেন্টিনা।

অপরদিকে গ্রুপ ‘সি’ থেকে ফ্রান্স অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু করে। পরে পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে অবশ্য ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র করে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। আর ডেনমার্ক পেরুর বিপক্ষে জয় দিয়ে শুরু করে। কিন্তু পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোলশূন্য ড্র করেই দ্বিতীয়স্থান লাভ করে।

আগামী ৩০ জুন কাজান এরিনায় বাংলাদেশ সময় রাত ৮টায় নকআউট পর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। আর ১ জুলাই রাত ১২টায় নিঝনি নভগোরদে ক্রোয়েশিয়ার বিপক্ষে নামবে ডেনমার্ক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের