,

গ্রুপ পর্বে বাদ পড়াটা আর্জেন্টিনার সঙ্গে যায় না: মেসি

news-image

স্পোর্টস ডেস্ক: শুরুর ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র এরপর ক্রোয়েশিয়ার সঙ্গে ৩-০ তে হার, লিওনেল মেসি স্পষ্টতই চাপে ছিলেন। তবে আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, এরপরও তারা বিশ্বাস করতেন বিশ্বকাপে তারা থাকছেন।

নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতার পর মেসি বলেন, ‘গ্রপ পর্ব পার হতে পেরে ভালো লাগছে। এ জন্য বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু প্রথম পর্ব থেকেই বাদ পড়াটা আর্জেন্টিনার সঙ্গে যায় না। নাইজেরিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর আমরা বেশ খুশি। আমরা জানতাম আমরা জিতব। কিন্তু এটা আমাদের জন্য এতটা কঠিন হবে আশা করিনি।’

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স। এই পর্বে সবকিছু নতুন করে শুরু করতে চান মেসি। তিনি বলেন, ‘আমাদের বিশ্বকাপ আজ শুরু হল।’ সূত্র: ইএসপিএন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের