,

দু’হাত প্রসারিত করে জয় উদযাপন ম্যারাডোনার

news-image

স্পোর্টস ডেস্ক: বাঁচা-মরার ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে দারুণ জয় নিয়ে রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল আর্জেন্টিনা। আর এই বিজয় মাঠে বসে উদযাপন করেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা।

তবে তার এই উদযাপনের ধরনটা ছিল অন্যরকম। মেসিরা যখন বার বার নাইজেরিয়ার ডি বক্সে হামলা চালাচ্ছিল তখনই বার বার নিজের চেয়ার থেকে উঠে পড়ছিলেন তিনি। কখনও হাওয়ায় হাত ছুঁড়ে মারছিলেন বিরক্ত হয়ে। না! খেলায় বিরক্ত নন, বরং গোল মিসের বিরক্তিতে।

মেসি যতবার নাইজেরিয়ার ডি বক্সে ঢুকেছেন ততবার ম্যারাডোনা ব্যালকনির চেয়ার ছেড়ে উঠে যাচ্ছিলেন। একটা গোলের আশায়। কাঙ্খিত মুহুর্তটা এল যখন তখন এই ফুটবল গ্রেটের আনন্দটা লিখে প্রকাশ করার মত নয়। দু’হাত প্রসারিত করে আকাশের দিকে তাকিয়ে জয় উদযাপন করেছেন তিনি। একই সময় মাঠে ঠিক ভঙ্গিমায় গোলের আনন্দ প্রকাশ করছিলেন বর্তমান ফুটবলের মহাতারকা লিওনেল মেসিও। দুজনই যেন ঈশ্বরকে বলছেন, ‘তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রভু’।

এর পর যখন আর্জেন্টিনা গোল খেলো, একেবারে মিইয়ে গিয়েছিলেন দিয়েগো। তারপর আবার উঠে দাঁড়ালেন। ব্যালকনিতে বসেই কিভাবে খেলতে হবে বলে যাচ্ছিলেন ডি মারিয়াদের। তার কথা হয়তো মাশ্চেরানোদের কানে যায়নি। তবে রোহো যেন বুঝতে পেরেছিলেন কি চাচ্ছেন তাদের সাবেক কোচ। তাইতো গ্যাব্রিয়েল মেরকাডোর পাস থেকে দুর্দান্ত এক গোল উপহার দিলেন দলকে, নিজের দেশকে, ম্যারাডোনাকে।

জয়সূচক গোল পেয়ে ম্যারাডোনার বিজয়ী কান্না দেখছিলেন তার পাশের জন। একটা জয়ের জন্য কিভাবে মরিয়া ছিলেন ৮৬’র চ্যাম্পিয়ন তা হয়তো বুঝেছেন শুধু তিনি। আর টেলিভিশনের পর্দায় অসংখ্য আর্জেন্টাইন ফুটবল সমর্থক।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর