,

আবারও জুটি নাঈম-প্রভা

news-image

বিনোদন প্রতিবেদক: নাঈম ও প্রভা দু’জনই এই সময়ের ছোট পর্দার জনপ্রিয় তারকা। ‘মেঘ ও ক্যামেলিয়ার গল্প’,‘রং পেন্সিল’ এমন কয়েকটি নাটকেই অভিনয় করেছেন তারা। আবারও একটি নাটকে একসঙ্গে পাওয়া যাবে তাদের। নতুন এই নাটকটির নাম ‘বোধোদয়’। জুয়েল কবির রচিত ও দীপু হাজরা পরিচালিত এই নাটকটিতে ভিন্ন রকম দুটি চরিত্রে অভিনয় করছেন তারা।

নাঈম জাগো নিউজকে জানিয়েছেন, কয়েকদিন আগে এই নাটকটির শুটিং করতে নেপালে পাড়ি জমিয়েছেন তারা। বর্তমানে সেখানেই অবস্থান করছে পুরো নাটকের টিম।

নাঈম বলেন, ‘নাটকের গল্পটি অনেক মজার। আমরা কয়েকদিন আগে শুটিং করতে নেপালে এসেছি। এর মধ্যে কিছু অংশের শুটিং হয়ে গেছে। নেপালে আমরা যে লোকেশনে শুটিং করছি এই জায়গাটা অনেক সুন্দর। মুগ্ধতার ঘেরা পরিবেশে ভালোই চলছে শুটিং। আশা করি নাটকটিও সবার অনেক ভালো লাগবে।’

বাঁধন ড্রিম ভিশন পরিবেশিত এই নাটকটির প্রযোজনা করেছেন মোহাম্মদ বোরহান খান। নির্মাতা সূত্রে জানা গেছে, এটি কোরবানি ঈদকে সামনে রেখেই নির্মাণ করা হচ্ছে। ঈদের বিশেষ নাটক হিসেবেই দেশের প্রথম সারির একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘বোধোদয়’ নাটকটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের