,

শাহরুখ খানের রক্তচাপ থামালেন টনি ক্রুস

news-image

বিনোদন ডেস্ক: প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিরুদ্ধে ২-১ গোলের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। তবে নির্ধারিত ৯০ মিনিটে স্কোর লাইন ১-১ থাকায় ছিটকে পড়ার শঙ্কা জেগেছিল। আর এতে করে রক্তচাপ বেড়ে গিয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের। অবশ্য ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে মিডফিল্ডার টনি ক্রুসের চোখ জুড়ানো ফ্রি-কিকে গোলের সেই চাপ কমে তার। জার্মানিও ২-১ গোলে ম্যাচটি জিতে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখে।

শাহরুখ খানের প্রিয় দল জার্মানি। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে জার্মানির হার হতাশ হয়েছিলেন শাহরুখ। এরপর সুইডেনের বিপক্ষেও ড্র করতে চলেছিলো জার্মানি। ম্যাচ দেখার সময় উত্তেজিত হয়ে পড়েন শাহরুখ। এমন সময় তার রক্তচাপ বেড়ে যায়। এতে অসুস্থ অনুভব করতে থাকেন তিনি। এমন সময় ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল জার্মানদের হাফ ছেড়ে বাঁচার মত জয় এনে দেন ক্রুস।

পরে টুইটারে শাহরুখ জানান, ‘জার্মানির ভাগ্যকে শেষ মুহূর্তে ফিরিয়ে আনলো ক্রুস। আমার রক্তচাপ যেভাবে তারা বাড়িয়ে দিয়েছিলো, তা থামিয়ে দিলো ক্রুস। তাকে অনেক ধন্যবাদ।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের