রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতি রক্ষায় ১৩শ’ পণ্য আমদানি নিষিদ্ধ করলো ইরান

news-image

মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের অর্থনীতিকে রক্ষা করতে ১৩শ’র বেশি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ইরান। সম্প্রতি দেশটির মুদ্রার মান কমে যাওয়ায় তেহরানে সোমবার বিক্ষোভ করেন ইরানি ব্যবসায়ীরা। তাদের দাবি, আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।

সোমবার তেহরানের পার্লামেন্ট ভবনের সামনে একত্রিত হন শতশত ব্যবসায়ী এবং বিক্ষোভ প্রদর্শন করেন। পরে নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিলেও কাউকে গ্রেফতার করা হয়নি বলে সংবাদ প্রকাশ করে ইরানের জাতীয় টিভি চ্যানেল।

ইরানি সংবাদ মাধ্যমে বলা হয়, দেশের ভেতরে উৎপাদন সম্ভব এমন ১৩৩৯ পণ্য আমদানির নিষিদ্ধ করেছেন ইরানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ শরিয়তমাদারি। এসব পণ্যের মধ্যে রয়েছে- ইলেকট্রনিক যন্ত্রপাতি, টেক্সটাইল পণ্য, জুতা, চামড়া, ফার্নিচার, ওষুধ ইত্যাদি। মার্কিন নিষেধাজ্ঞার ফলে হুমকির মুখে থাকা ইরানের অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ ও বিদেশি মুদ্রা সংরক্ষণ বাড়ানোর উদ্দেশ্যে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় তেহরান টাইমস।

২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে সম্প্রতি যুক্তরাষ্ট্রকে বের করে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল করা হয়। আগামী আগস্ট-নভেম্বরের দিকে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে। দ্য গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ