,

আমেরিকার ওপর আস্থা রাখার অর্থ সন্ত্রাসবাদকে উৎসাহিত করা : ইরান

news-image

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, কিছু দেশ মনে করে আমেরিকার ওপর আস্থা রেখে তারা তাদের অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকার ওপর আস্থা রাখার মানেই হলো সন্ত্রাসবাদকে উৎসাহিত করা।

সফররত ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফালেহ আল-ফাইয়াদের সঙ্গে রাজধানী তেহরানে সোমবার এক বৈঠকে এ মন্তব্য করেন আলী শামখানি।

তিনি বলেন, হোয়াইট হাউজের নেতারা সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য এমনকি নির্লজ্জভাবে ইরাক ও সিরিয়ার সেনাদের ওপর হামলা চালাতে দ্বিধা করেনি। আঞ্চলিক সংকটের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আমেরিকা ও ইসরাইলের নেতৃত্ব এবং পরিকল্পনা এবং তাতে আঞ্চলিক কিছু দেশের সহযোগিতা।

আলী শামখানি বলেন, এত কিছুর পরেও ইরাকের জনগণ প্রমাণ করেছে যে, নিরাপত্তা ইস্যুটি কোনো বেচাকেনার বিষয় নয় এবং বিদেশি শক্তির ওপর ভরসা করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা যায় না।
আলী শামখানি দুঃখ প্রকাশ করে বলেন, আঞ্চলিক কয়েকটি দেশ মুসলিম বিশ্বের নেতা হতে চায় কিন্তু তারা আমেরিকার দুধেল গাভীতে পরিণত হয়েছে। সূত্র: প্রেস টিভি

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর