,

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৯

news-image

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৯জন নিহত হয়েছে। বিমান হামলার ঘটনায় হতাহতরা একই পরিবারের সদস্য এবং তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। আবাসিক ভবনে হামলার ঘটনাটিতে এখনো উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে চীনা গণমধ্যম ‘সিনহুয়া’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানার উত্তরাঞ্চলে আরমান শহরে সোমবার সকালের দিকে বিমান হামলাটি চালানো হয়েছিল। নিহতদের অধিকাংশই নারী ও শিশু এবং বাড়িটির আশেপাশের বেশ কয়েকটি ভবনও প্রায় ধ্বংস হয়েগেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে নারী ও শিশুসহ আরো অন্তত ২০জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা।

উল্লেখ্য, ইমেয়েনে ২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের বিরুদ্ধে মার্কিন সমর্থিত সৌদি জোটের হামলা অব্যাহত রয়েছে। সৌদি জোটের চাপিয়ে দেয়া যুদ্ধে এ পর্যন্তত সাড়ে পাঁচ হাজারের ওপরে নিহত হয়েছে ও প্রায় ৯ হাজারের মত আহত হয়েছে বলে জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রতিবেদনে জানা গেছে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর