,

আইএস’এর শীর্ষ ২ কমান্ডারকে ‘এয়ারলিফট’ দিল যুক্তরাষ্ট্র

news-image

সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস’এর দুই শীর্ষ কমান্ডারকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে মার্কিন সেনারা। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জোর প্রদেশে এ ঘটনা ঘটে।  দেইর আয-জোর প্রদেশে ইরাকের সরকারি সেনারা উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যখন কঠোর অভিযান চালাচ্ছে এবং সন্ত্রাসীরা সেখানে বিপর্যয়কর অবস্থার মধ্যে পড়লে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টারগুলো এধরনের তৎপরতা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র সিরিয়ার বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন দুটি হেলিকপ্টার আইএস কমান্ডারদের উদ্ধার অভিযানে অংশ নেয়। দেইর আয-জোরের তোয়াইমিন এলাকা থেকে দায়েশ কমান্ডারদের উদ্ধার করে উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি মার্কিন ঘাঁটিতে পৌঁছে দেয়া হয়।
এদিকে যুক্তরাষ্ট্র সরকার দাবি করে আসছে- তারা আইএস বিরোধী অভিযান চালাচ্ছে। কিন্তু তাদের অভিযানে এ পর্যন্ত আইএস জঙ্গিদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি বরং বহুবার আইএস সন্ত্রাসীদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে মার্কিন সেনারা। এছাড়া, যখন আইএস সন্ত্রাসীরা বড় কোনো বিপর্যয়ের মুখ পড়ে তখনই মার্কিন সেনারা সিরিয়ার সেনাদের ওপর হামলা চালায়। প্রেসটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে