,

গাজীপুরে রাস্তায় যানবাহন কম, দুর্ভোগে সাধারণ মানুষ

news-image

ব্যস্ততম নগরী গাজীপুর। সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে অধিকাংশ সড়কে যানচলাচল ছিল কম। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গাড়ি না পেয়ে অনেকে হেঁটে গন্তব্যস্থলে গেছেন। তবে রাস্তায় যানজট নেই। মোটরসাইকেল ও রিকশাই ছিল একমাত্র ভরসা। আবার রিকশা পেলেও ভাড়া দ্বিগুন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন কিছুটা বাড়তে থাকে।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচনের কারণে গাজীপুর মহানগরীর অধিকাংশ সড়কেই ফাঁকা। যানবাহনও তেমন নেই। অন্যান্য দিনের মতো রাস্তায় দেখা মেলেনি অটোরিকশার। ওই এলাকায় আজ ছুটি থাকায় অনেকে আবার জরুরি কাজ ছাড়া বের হয়নি।

রাজবাড়ী মাঠের পাশে দাড়িয়ে ছিলেন রাজীব নামে এক ব্যক্তি। তিনি বলেন, প্রায় আধাঘন্টা ধরে রিকশার জন্য দাড়িয়ে আছি। দু’একটা রিকশা পেলেও ভাড়া দ্বিগুন। মনে হচ্ছে অন্যরকম গাজীপুর।

শিববাড়ী মোড়ে রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তপন নামে এক ব্যক্তি। তিনি বলেন, পুরো এলাকা ফাঁকা। ভোটের কারণে অনেকেই রিকশা নিয়ে বের হয়নি। দু-একটি রিকশা আসলেও তাতে যাত্রী রয়েছে।

অটোচালক সুমন বলেন, অনেকে ভোট দিতে গেছেন। আজ ছুটি মনে করে যাত্রী পাবেন না ভেবে অনেকে অটো রিকশা ও রিকশা নিয়ে বের হয়নি। তবে বিকেলে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের