,

মেসিদের ভাগ্য ঝুলে আছে আইসল্যান্ডের উপর

news-image

আজ বিশ্বকাপের ডি গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-নাইজেরিয়া এবং ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড। এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে ক্রোয়েশিয়া। আর বাকি তিন দলেরই এখনও সুযোগ রয়েছে নক আউট পর্বে যাওয়ার।

তবে এ নিয়ে রয়েছে নানা হিসেব-নিকেশ। আর্জেন্টিনার জন্য দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করতে হলে নাইজেরিয়ার বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই। শুধু জিতলেই তারা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে না। আর্জেন্টিনাকে তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকে।

তবে বিবিসির ক্রীড়া সাংবাদিক ক্রিস বেভান মনে করেন ক্রোয়েশিয়ার সাথে হতাশাজনক খেলার পরেও ডি গ্রুপ থেকে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে যাবে। তিনি বলেন, ‘আর্জেন্টিনার খেলোয়াড়রা বৈঠক করেছে এবং ম্যানেজার হোর্হে সাম্পোলিকে বরখাস্তের দাবি করেছেন। এতে আমি অবাক হয়নি। দলের মধ্যে কিছু একটা ঘটছে। এর ফলে লিওনেল মেসি এবং সার্জিও অ্যাগুয়েরোর কাছ থেকে ভালো কিছু আসবে।

ক্রিস বেভান মনে করেন আর্জেন্টিনা জয়লাভ করবে। কিন্তু সেটা তাদের জন্য যথেষ্ট হবে কী-না। নাইজেরিয়ার ভাগ্য তাদের হাতে রয়েছে। তারা জানে শুধু একটি পয়েন্ট হলেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে নাইজেরিয়া।

গ্রুপের হিসেব-নিকেশ

ক্রোয়েশিয়া এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে। আইসল্যান্ডের বিপক্ষে শুধু ড্র করলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

আর্জেন্টিনার বিপক্ষে জয়লাভ করলে নাইজেরিয়া দ্বিতীয় রাউন্ডে যাবে। আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে পরাজিত না করে তাহলে আর্জেন্টিনার বিপক্ষে নাইজেরিয়ার ড্র করলেই চলবে।

আর্জেন্টিনা এবং নাইজেরিয়া যদি ড্র করে এবং আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করে, তাহলে আইসল্যান্ড দ্বিতীয় রাউন্ডে পৌঁছবে।

একদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় এবং একই সাথে নাইজেরিয়ার চেয়ে একটি গোল বেশি থাকলেই আইসল্যান্ড দ্বিতীয় রাউন্ডে যাবে।

আর্জেন্টিনার হিসেবটা একটু ভিন্ন

তারা যদি নাইজেরিয়াকে পরাজিত করে এবং অন্যদিকে আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়লাভ করতে না পারে, তাহলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে যাবে। আইসল্যান্ড ক্রোয়েশিয়াকে পরাজিত করলেও আর্জেন্টিনার জন্য দ্বিতীয় রাউন্ডে যাবার সম্ভাবনা থাকবে যদি তারা নাইজেরিয়াকে দুটির বেশি গোল দিয়ে পরাজিত করতে পারে।

যদি আর্জেন্টিনা এবং আইসল্যান্ড উভয়ই জয়লাভ করে এবং তাদের গোল সংখ্যাও যদি একই রকম হয়, তাহলে উভয় দলের শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়গুলো সামনে আসবে।

আর্জেন্টিনার তিনজন খেলোয়াড় এখনো পর্যন্ত হলুদ কার্ড পেয়েছে। অন্যদিকে আইসল্যান্ডের একজন খেলোয়াড় হলুদ কার্ড পেয়েছে।

আর্জেন্টিনার জন্য নতুন ইতিহাস তৈরি হবে

কোচ ইয়র্গে সাম্পোলি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, নাইজেরিয়ার সাথে শক্ত লড়াই হবে। ক্রোয়েশিয়ার সাথে পরাজয়ের পর এ সপ্তাহ তাদের জন্য বেশ কঠিন ছিল বলে তিনি উল্লেখ করেন। তবে নাইজেরিয়ার বিরুদ্ধে জয়ের আশা করছেন সাম্পাওলি।

আর্জেন্টিনার কোচ বলেন, পাঁচটি ফাইনাল ম্যাচের মধ্যে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি হচ্ছে প্রথম ফাইনাল। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে বিশ্বকাপ জিতে হলে এখন থেকে পাঁচটি ম্যাচ জিততে হবে।

আজ আসল আর্জেন্টিনাকে দেখা যাবে বলেও নিশ্চিত কোচ সাম্পোলি।

সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে