,

বান্ধবীকে নিয়ে প্রায় হাতাহাতি হতো সঞ্জয়-ঋষির মধ্যে!

news-image

বিনোদন ডেস্ক: দিন যত এগোচ্ছে, পরতে পরতে আকর্ষণের যাবতীয় মশলা চারিদিকে ছড়িয়ে পড়ছে ‘সঞ্জু’র। ছবির কল্যাণে ইতিমধ্যেই কমবেশি সবাই জেনেছেন, সঞ্জু বাবার জীবনের ঘটনা।
সঞ্জুর বায়োপিকে কোন ঘটনা থাকবে, কোনটা থাকবে না… এবার তাই নিয়ে চলছে জল্পনা। যেমন, একসময় বান্ধবী টিনা মুনিমকে নিয়ে নাকি প্রায় হাতাহাতি কাণ্ড হয়েছিল সঞ্জয় দত্ত-ঋষি কাপুরের মধ্যে।

শুধুমাত্র সন্দেহের বশে ওই সময় কাপুর ম্যানসনে হাজির হয়ে ঋষি কাপুরকে মারধর শুরু করেন সঞ্জয়। কপালজোরে কাপুর বাড়িতে ওই সময় ছিলেন নীতু সিংও। মারমুখী সঞ্জয়কে থামাতে ঘটনাস্থলে হাজির হন তিনি। বলেন, ঋষির সঙ্গে টিনা মুনিমের কোনও সম্পর্ক নেই। ঋষি তাকেই ভালবাসেন। এরপরই বন্ধুকে নিয়ে কপূর বাড়ি ছাড়েন সঞ্জয় দত্ত।

এসব বহুকাল আগের ঘটনা। এরকম বহু ঘটনা যেহেতু ‘সঞ্জু’তে রয়েছে তাই সবার কৌতূহল, রাজকুমার হিরানির সিনেমা ‘সঞ্জু’তেও কি এই ঘটনা জায়গা করে নিয়েছে?
যদিও এ বিষয়ে পরিচালক রাজকুমার হিরানির তরফ থেকে স্পষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে, মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্কের টানাপোড়েনের গল্পও ‘সঞ্জু’তে নেই ‘ধকধক গার্ল’–এর বিশেষ অনুরোধে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের