,

বোরকা যতক্ষণ থাকবে, ততক্ষণ মেয়েরা বন্দী : তসলিমা নাসরিন

news-image

অনলাইন ডেস্ক : নারীদের শরীরে যতক্ষণ বোরকা থাকবে ততক্ষণ তারা বন্দী বলে মন্তব্য করেছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। গতকাল রোববার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

তসলিমা নাসরিন বলেন, ‘সৌদি মেয়েরা গতকাল থেকে বৈধভাবে গাড়ি চালাচ্ছে। রিয়াদে, জেদ্দায় উৎসব শুরু হয়ে গিয়েছে রীতিমত। যারা গাড়ি চালাচ্ছে, তারা, আমি ঠিক বুঝে পাচ্ছি না, শিখলো কোথায় গাড়ি চালানো! গাড়ি চালানো শিখতে হলে তো গাড়ি চালাতে হয়। হয়তো কোনও সভ্য দেশ থেকে শিখে এসেছে। টাকা পয়সা আছে, গাড়ি কিনবে, গাড়ি চালাবে, কিন্তু গাড়ি চালালেই কি নারী স্বাধীনতা অর্জিত হবে?’

‘গাড়ি চালিয়ে যেখানে যেখানে যেতে বলবে স্বামী, সেখানে সেখানেই তো যেতে হবে। ইস্কুল থেকে বাচ্চাকে নিয়ে এসো, আমাকে অফিসে নিয়ে যাও, বাজার করতে যাও। আগে ড্রাইভার এ কাজ করতো, এখন ঘরের বউ করবে। ঘরের বউ বিনে পয়সার ড্রাইভার, যাকে মাসে মাসে বেতন দিতে হবে না।’

এই লেখিকা আরও বলেন, ‘স্বাধীনতা পেতে হলে গাড়ি চালানোরও আগে প্রথম যে কাজটি মেয়েদের করা উচিত, সেটি হলো বোরকা খুলে ফেলা। বোরকা যতক্ষণ শরীরে থাকবে, ততক্ষণ একটি মেয়ে বন্দি। পুরুষতন্ত্রের কারাগারে বন্দি। বোরকা পরে গাড়ি কেন, উড়োজাহাজ চালালেও, উড়োজাহাজই বা বলি কেন, মহাকাশযান চালালেও মেয়েরা বন্দি। বোরকা কোনো কাপড় নয়, বোরকা হলো কালো কারাগার। এই কারাগারের মালিক পুরুষ। নিজের কর্তৃত্ব নারী যতদিন নিজে না নিতে পারে, ততদিন গাড়ির যে চাবিটি তার হাতে আছে, সেটি নকল চাবি, আসল নয়। আসল চাবি পুরুষের হাতে।’

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত ধরে সামাজিক পরিবর্তনের দিকে যাচ্ছে বিশ্বের সবচেয়ে রক্ষণশীল এই দেশটি। কয়েক দশকের নিষেধাজ্ঞার পর গতকাল থেকে গাড়ির চালকের আসনে বসেছেন সৌদি নারীরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের