,

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থক-নেতা-কর্মী, সমর্থক ও এজেন্টদের গণহারে গ্রেপ্তার : হাইকোর্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থক মেয়র প্রার্থীর নির্বাচনী নেতা-কর্মী, সমর্থক ও এজেন্টদের গণহারে গ্রেপ্তার যেন না করা হয় সে বিষয়টি নিশ্চিত করতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে মৌখিক নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে পুলিশ বা অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই সিটি নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থীর সমর্থক, এজেন্ট এবং প্রচারকারীদের গ্রেপ্তারের ক্ষেত্রে ব্লাস্টের মামলায় আপিল বিভাগের দেওয়া গাইডলাইন অনুসরণ করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এউ রুল জারি করেন।

এ ছাড়া দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, নির্বাচন কমিশন (ইসি) , পুলিশের মহা পরিদর্শক (আইজিপি), গাজীপুরের পুলিশ কমিশনার ও পুলিশ সুপারসহ (এসপি) আটজন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, একেএম এহসানুর রহমান, সানজিদ সিদ্দিকী প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদেশের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্বাচনের আগের দিন রাতে ও নির্বাচনের দিন যাতে কাউকে গ্রেপ্তার না করা হয় সেটা নিশ্চিত করতে অ্যাটর্নি জেনারেলকে আদালত মৌখিক নির্দেশনা দিয়েছেন।

এর আগে গত ২৫ জুন গাজীপুরে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার রিটটি দায়ের করেন । রিটে গ্রেপ্তার বিষয়ে আপিল বিভাগের নির্দেশনা ভঙ্গ করে গাজীপুরে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশনা চাওয়া হয়েছিলো। রিট আবেদনে বলা হয়, গাজীপুরে সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণার সময় বিএনপির নেতাকর্মীদের যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, সেটা আইনসম্মত নয় এবং সুপ্রিমকোর্টের ব্লাস্ট ভার্সেস রাষ্ট্র মামলার রায়ের পরিপন্থী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের