,

ডু অর ডাই ম্যাচে কোন ১১ জনকে মাঠে নামাবে সাম্পাওলি?

news-image

স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে টিকে থাকতে গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। অন্যদিকে, আইসল্যান্ড যেন ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় না পায়, সে আশাও করতে হবে। দুটি সমীকরণ মিললেই কেবল দ্বিতীয় রাউন্ডে যাচ্ছেন মেসিরা। তবে জয় নিয়ে নিজেদের কাজটা তো আগে সেরে রাখতে হবে। এ যাত্রায় আর্জেন্টিনার শেষ ভরসা কারা?

গতকাল সকালেই ফাঁস হয়ে গিয়েছে ২৬ জুন পিটার্সবার্গে বাঁচা-মরার লড়াইয়ে কোন একাদশ নিয়ে নামতে যাচ্ছে আর্জেন্টিনা! সকালের অনুশীলনে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে যায় সাম্পাওলির হাতের নোটবুকের ট্যাকটিক্স। সেখানেই ফুটে উঠেছে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ।

আর্জেন্টাইন সমর্থকেরা খুশি হতে পারেন, পরবর্তী ম্যাচে গোলপোস্টের নিচে থাকছেন না আগের ম্যাচে শিশুসুলভ ভুল করে দলকে ভোগানো কাবায়েরো। তার জায়গা নেবেন আর্জেন্টিনার শীর্ষ দল রিভার প্লেটের গোলরক্ষক হিসেবে বেশ নাম কুড়ানো ফ্রাঙ্কো আরমানিকে। শুধু তা-ই নয়, আগের ম্যাচের সঙ্গে পরবর্তী ম্যাচের একাদশে থাকতে পারে পাঁচটি পরিবর্তন। বিশ্বকাপে প্রথমবারের মতো মূল একাদশে দেখা যেতে পারে গঞ্জালো হিগুয়েইনকে। ফিরছেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

সব মিলিয়ে আগের ম্যাচে একাদশে থাকা খেলোয়াড়দের মধ্যে পরবর্তী ম্যাচে লিওনেল মেসির সঙ্গে থাকছেন এডুয়ার্ডো সালভিও, এনজো পেরেজ, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো ও হাভিয়ের মাচেরানো। আর আসতে যাচ্ছেন আরমানি, মার্কোস রোহো, এভার বানেগা, ডি মারিয়া ও হিগুয়েইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা ৩-৪-৩ ফরমেশন থেকে সরে এসে নাইজেরিয়ার বিপক্ষে সাম্পাওলির ফরমেশন হতে যাচ্ছে ৪-৩-৩।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের