,

দাবি আদায়ে অনশনে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

news-image

নিজস্ব প্রতিবেদক: নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।

আজ সোমবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেন তারা।

গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৫ দিনের মতো অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে সংগঠনের পক্ষে এ ঘোষণা দেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়। সেই কর্মসূচি অনুযায়ী আজকে এই অনশন শুরু করেছেন তারা।

তিনি বলেন, আজকের মধ্যেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সকল স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা না হলে আগামীকাল সকাল ১০ টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি শুরু করবে। এতে করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির জন্য আপনারাই দায়ী থাকবেন।

উল্লেখ্য, গত ১০ জুন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষক-কর্মচারীরা। এর আগে একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচিতে নামে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারি ফেডারেশন।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত অনশন করার পর প্রধানমন্ত্রীর আশ্বাসে তারা অনশন ভঙ্গ করে ফিরে যায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা তখন তাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন।

সারাদেশে বর্তমানে সাড়ে সাত হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে ৫ হাজার ২৪২টি স্কুল, কলেজ ও মাদরাসাকে।

স্বীকৃতিপ্রাপ্ত এসব প্রতিষ্ঠানকে এখনো এমপিওভুক্ত না করায় ফের আন্দোলনে নেমেছেন শিক্ষকরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা