,

দূরপাল্লায় বিকল্প ড্রাইভারের ব্যবস্থা রাখতে হবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: দূরপাল্লায় বিকল্প ড্রাইভারের ব্যবস্থা রাখতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে তদারকি করতে স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও নৌমন্ত্রীকে নির্দেশ দেন তিনি।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক চলাকালে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আরো জানান, প্রধানমন্ত্রী ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য বলেছেন। কোনো চালক একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। রাস্তার পাশে চালকদের বিশ্রামাগার করতে হবে।

ঈদুল ফিতরের পর সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় শতাধিক লোক নিহতের ঘটনার পর এ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নৌ পরিবহনমন্ত্রীকে বসে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের