,

তৈরি হলো বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার

news-image

প্রযুক্তি ডেস্ক: বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার তৈরি করেছে যুক্তরাষ্ট্র্বের মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর প্রত্যেক পাশের আকার শূন্য দশমিক ৩ মিলিমিটার। নতুন এই কম্পিউটারটির নাম মিশিগান মাইক্রো মোট। এতে প্রসেসর, ওয়্যারলেস ট্রান্সমিটার ও রিসিভার সুবিধা রয়েছে।

এর আকার এতোটাই ছোট যে, অনেকেই এটাকে কম্পিউটার হিসেবে স্বীকৃতি দেবে না। বিভিন্ন প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে ছোট এই কম্পিউটারটির আকার চালের দানার মতো।

সাধারণত বর্তমানে গ্রাহকরা যে ধরনের কম্পিউটার ব্যবহার করেন, এগুলো দিয়ে কাজ করার পর প্রয়োজনীয় কাজ সংরক্ষণ করে রাখা যায়। কিন্তু মিশিগান বিশ্ববিদ্যালয়ের তৈরি কম্পিউটারে কোনও তথ্য বা প্রোগ্রাম সংরক্ষণ করা যাবে না। এটা দিয়ে শুধু কাজ করা যাবে। ডিভাইসটি বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সব তথ্য মুছে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

ছোট এই কম্পিউটার সম্পর্কে মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডেভিড ব্লাউ বলেন, এটাকে কম্পিউটার বলা উচিত হবে কিনা সে সম্পর্কে নিশ্চিত নই আমরা। এটা মানুষের মতামতের ওপর নির্ভর করবে।

মিশিগান মাইক্রো মোটের ফাংশন এমনভাবে তৈরি করা হয়েছে যে, এটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যাবে। ক্যান্সার গবেষণায়ও এটা ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন এর নির্মাতারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা