,

অবশেষে সামনে এলেন ‘দহন’-এর নায়িকা

news-image

বিনোদন প্রতিবেদক: প্রযোজক ও পরিচালকের কথা পাক্কা, আগে শুটিং তারপর নায়িকা পরিচিতি! তারা সে মতেই এগুলেন, শুটিং শুরুর প্রায় তিন সপ্তাহ পর সামনে এলেন ‘দহন’ ছবির নায়িকা।

রায়হান রাফী পরিচালিত ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবির নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন জাকিয়া বারী মম। বিএফডিসিতে চলা শুটিংস্পট থেকে পাওয়া গেল নায়িকার ছবিও!

পরিচালক রাফী বললেন, ‘হ্যাঁ, ছবিতে মমই অভিনয় করছেন। এর আগে দুইজন নায়িকার নাম এলেও তা পরিবর্তন করতে হয়েছে। তাই আমরা এবার কাজকে গুরুত্ব দিয়েছি।’

এদিকে জুনের প্রথম দিন জাজ মাল্টিমিডিয়া জানিয়েছিল, ৬ জুন থেকে উত্তরায় ছবির শুটিং শুরু হবে। এর কাজ শুরু হলে একেবারে ফটো ও ভিডিও সহকারে নতুন নায়িকার পরিচয় প্রকাশ করা হবে! এর আগে নয়!

জানা যায়, ছবিতে মম একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা ও ঋতুরাজ।

এর আগে এপ্রিল মাসের শেষ দিন বেশ জাঁকজমকভাবে বাঁধনকে নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেয় জাজ। পরে বাঁধন ব্যক্তিগত কারণ দেখিয়ে ছবি থেকে সরে গেলে পূর্ণিমাকে চূড়ান্ত করে প্রতিষ্ঠানটি। তখনই পত্রিকায় খবর প্রকাশ হয়, বাঁধনের স্থানে আসছেন পূর্ণিমা! এ ধরনের সংবাদ প্রকাশের জেরে অন্যের ছেড়ে দেওয়া কাজ করবেন না বলে ‘দহন’ ছবি থেকে নিজেকে সরিয়ে নেন এ চিত্রনায়িকা। সংকটে পড়ে জাজ। এরপরই মমকে নিয়ে বেশ গোপনীয়তায় ছবির শুটিং শুরু হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের