,

নতুন রুপে ‘উমাবৌদি’

news-image

বিনোদন ডেস্ক: তার রূপের জাদুতে কাত দর্শককুল। রিল এবং রিয়েল লাইফ দুই-ই রোমাঞ্চে ভরা। এই তো তার লাস্যে ঠাকুরপোদের বেসামাল অবস্থা হয়েছিল। ভাবছেন এই সব বিশেষণ তো ‘উমা বৌদি’র সঙ্গে যায়। এক্কেবারে ঠিক ধরেছেন ঠাকুরপো’দের চোখের মণি ‘উমা বৌদি’স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে।‘দুপুর ঠাকুরপো’ওয়েব সিরিজে ‘উমা বৌদি’কে রিপ্লেস করে এসেছেন ‘ঝুমা বৌদি’। তবে, দর্শকদের বিচারে ‘উমা বৌদি’র সেই ক্যারিশ্মা ধারে কাছে নেই নতুন বৌদি। স্বস্তিকা বরাবরই সাহসী। সে ছবি হোক কিংবা ওয়েব সিরিজে চরিত্র বেছে নেওয়া হোক। সব ক্ষেত্রেই সাহসিকতার পরিচয় দিয়ে এসেছেন স্বস্তিকা। এমনকী তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টলি-টাউনে জলঘোলা কম হয়নি। কিন্তু সব সময়ই নিশ্চল থেকেছেন এই অভিনেত্রী। আরে বাপু তিনি হলেন ‘সুপার কুল ’। আর তাই তিনি নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে দ্বিতীয়বার ভাবেন না।

নিজেকে আরও একবার অন্যভাবে মেলে ধরলেন নায়িকা। গোল্ডেন পাড় দেওয়া সাদা শাড়ি। সঙ্গে মানানসই চওড়া নেকলেস। হাতে শঙ্খ দিয়ে তৈরি বালা। নাকে দুল। এক্কেবারে অন্যরকম নিজেকে সাজিয়ে তুললেন নায়িকা।তার সাজের আরও একটি বিষয় লক্ষ্য করার মতো ছিল। আর তা হল তার কপালে টিপখানি। টিপটি ওঙ্কারের আদলে তৈরি। তবে এমন সাজে নিজেকে সাজিয়ে তুলেছিলেন কেন নায়িকা? আজই শুরু হয়েছে হায়দরাবাদ বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। আর সেখানে হাজির হতেই স্বস্তিকার এমন সাজ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের