রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা দলে বিদ্রোহ, নাইজেরিয়ার বিপক্ষে একাদশ ঠিক করবে মেসিরাই!

news-image

স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। মাঠের লড়াইয়ের পাশাপাশি পয়েন্ট টেবিলেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে এক্ষেত্রে আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা দল অনেকটাই পিছিয়ে। দলটির দ্বিতীয় রাউন্ডে উঠা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। বিশেষ করে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারার পর বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে মেসির দল।

এরই মধ্যে আর্জেন্টিনা শিবিরে শুরু হয়েছে বিদ্রোহ। জানা গেছে, মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম একাদশ নির্বাচনে কোচ জর্জ সাম্পাওলি কোনো হস্তক্ষেপ করবেন না।

এ ব্যাপারে আর্জেন্টিনা সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বিদ্রোহ এমন জায়গায় পৌঁছেছে যে সাম্পাওলিকে কেউ মানছেন না। প্রথম একাদশও নাকি ঠিক করবেন ফুটবলাররাই।

কোচের সিদ্ধান্ত নিয়ে ফুটবলারদের মনে অসন্তোষের আগুন জ্বলছে বিশ্বকাপের শুরু থেকেই। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে হারের পর সেই আগুন পরিণত হয়েছে লাভাস্রোতে। নাইজেরিয়ার মুখোমুখি হওয়ার আগেই সাম্পাওলির অপসারণ চান ফুটবলাররা। তার জায়গায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) জেনারেল ম্যানেজার ও ছিয়াশির বিশ্বকাপজয়ী তারকা বুরুচাগাকে চান মেসি-আগুয়েরোরা। যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এই দাবি মানেনি। তারা সাম্পাওলিকেই বহাল রেখেছে।

আর্জেন্টিনা সংবাদমাধ্যম জানায়, দলকে চাঙ্গা রাখতে সবচেয়ে বেশি দায়িত্ব নিয়েছেন লিওনেল মেসি ও হাভিয়ের মাসচেরানো। আইসল্যান্ডের বিরুদ্ধে ড্র এবং ক্রোয়েশিয়ার কাছে হারে মেসিদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। শেষ ষোলোয় উঠতে হলে নাইজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনাকে জিততেই হবে। পাশাপাশি প্রার্থনা করতে হবে ক্রোয়েশিয়ার সাথে যেন হেরে যায় আইসল্যান্ড।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ