,

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৫, আহত ৩০

news-image

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মীর মোশারফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকাল ৬টার দিকে অন্তত ৩৫ জন গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৫ জন মারা যায়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত যাত্রীরা জানান, তারা সবাই প্রাণ-আরএফএল কোম্পানির শ্রমিক। ছুটি শেষে গাইবান্ধা থেকে দু’টি ট্রাকযোগে অন্তত ১২০ জন সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। তারা টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মীর মোশারফ হোসেন বলেন, ‘বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক উল্টে যায়। খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩০জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের