,

মহাকাশে স্যাটেলাইট এবং স্পেসশিপ নির্মাণ করবে ভাসমান রোবট

news-image

এবার মহাকাশেই ভাসমান রোবট দ্বারা স্যাটেলাইট এবং মহাকাশযান তৈরীর পরিকল্পনা করা হচ্ছে। থ্রি-ডি প্রযুক্তি ব্যবহার করে এই রোবট শূন্যে ভাসমান অবস্থায় এইসব যন্ত্রপাতি নির্মান করবে। এই রোবটটি নির্মাণ করছে বেসরকারী মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান মেড ইন স্পেস। তারা মনে করছে ভবিষ্যতে মহাকাশ কলোনি স্থাপনে এই রোবট মূখ্য ভূমিকা পালন করবে।

নির্মিতব্য এই রোবটের নাম আর্কিনট। এই ভাসমান কারখানায় ভবিষ্যতে শূন্যেই ভারী যন্ত্রাংশ বানানো সম্ভব হবে। এমনকি কক্ষপথেই বানানো যাবে পূর্ণাঙ্গ স্যাটেলাইট। আর্কিনটে ইন্ডাস্ট্রিয়াল থ্রি-ডি প্রিন্টার থাকবে। প্রিন্টিং উপাদান হিসেবে থাকবে প্লাস্টিক এবং অ্যালয়। যন্ত্রাংশ সংযোজনের জন্য থাকবে বড় আকারের রোবটিক আর্ম। এর ফলে রোবটটি কোন মানুষের সাহায্য ছাড়াই যন্ত্রাংশ প্রিন্ট এবং সংযোজন করতে পারবে। মহাকাশে বন্ধুর আবহাওয়া যেমন চন্দ্রঝড় কিংবা অতি উচ্চ তাপমাত্রাতেও আর্কিনট কার্যক্ষম থাকবে। মেড ইন স্পেস এর সহ-প্রতিষ্ঠাতা অ্যারন কেমার সিএনবিসিকে জানিয়েছেন, আগামী ৫ বছরের মধ্যে তারা আর্কিনটকে উৎক্ষেপণ করে মহাকাশেই যন্ত্রপাতি তৈরী শুরু করতে পারবেন। আর্কিনট এর প্রজেক্ট ম্যাজোর এরিক জয়েস জানিয়েছেন রোবটটি নভোচারিদের মহাকাশযান মেরামতে সহায়তা করতে পারবেন।

কোম্পানিটি অর্কিনটের দ্বারা কক্ষপথেই পূর্ণাঙ্গ মহাকাশযান নির্মাণ করার লক্ষস্থির করেছে। এর ফলে চাঁদ এবং মঙ্গলে অভিযান চালানো আরো সহজ হবে। স্পেস এঞ্জেলের একটি প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগকারীরাও প্রতিনিয়ত মহাকাশ কোম্পানিতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। গত বছর বেসরকারী কোম্পানিগুলোতে ৩.৯ বিলিয়ন ডলারের বিনিয়োগ করা হয়েছে। মরগান স্ট্যানলি জানিয়েছে ২০৪০ সালের মধ্যে বাণিজ্যিক মহাকাশ ব্যবসা ৩ গুণ বৃদ্ধি পাবে। – সিএনবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা