রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যেই হচ্ছে বিশ্বের সবচেয়ে আলোচিত অঞ্চল

news-image

ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, মার্কিন সরকার একে একে তার মিত্রদের হাতছাড়া করছে এবং সামরিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পতন শুরু হয়ে গেছে। তিনি বলেন, বিশ্বে পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) চেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি অঞ্চল খুঁজে পাওয়া যাবে না যেখানে অনুপ্রবেশের জন্য বহিঃশক্তিগুলো পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়নি।

তিনি আরো বলেন, আগামী এক যুগের মধ্যে পশ্চিম এশিয়া হবে বিশ্বের সবচেয়ে আলোচিত অঞ্চল এবং সেখানে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতি দিক দিয়ে ইরান হবে এক নম্বর শক্তি। মধ্যপ্রাচ্যের কোনো সমস্যার সমাধান ইরানকে ছাড়া হবে না বলেও উল্লেখ করেন সর্বোচ্চ নেতার উপদেষ্টা। তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় আমেরিকা পরাজিত হয়েছে এবং সেখানে বিজয় অর্জন করেছে ইরান, রাশিয়া, সিরিয়া ও হিজবুল্লাহর সম্মিলিত জোট।

জেনারেল সাফাভি বলেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে বর্তমানে ৮০ হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে। এটি হিজবুল্লাহর সামরিক সক্ষমতার প্রমাণ এবং ইসরাইলের জন্য আতঙ্কের কারণ।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র সাবেক কমান্ডার জেনারেল সাফাভি আরো বলেন, সৌদি আরব ও মিশর যে চিন্তাধারায় পরিচালিত হচ্ছে তা মুসলিম উম্মাহর প্রতিনিধিত্ব করে না। কিন্তু ইমাম খোমেনী  ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর চিন্তাধারায় মুসলিম উম্মাহর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। ইরান বর্তমানে বিশ্ব মুসলিমের জন্য আদর্শে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পারস

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ