,

ঈদে ছেলেদের সঙ্গে কোলাকুলি করলেন এই তরুণী! অতঃপর (ভিডিও)

news-image

 

ভারতের রাজধানী দিল্লি। ঈদের দিন। ছেলেদের সঙ্গে কোলাকুলি করে রাতারাতি পরিচিতি পেলেন এক তরুণী। এই তরুণীর নাম আলিশা মালিক। তার ওই আলিঙ্গনের দৃশ্যের ভিডিও ইন্টারনেট দুনিয়ায় খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে পরিচিতির পাশাপাশি ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে। এই পরিপ্রেক্ষিতে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন আলিশা।

আলিশার এমন আচরণে দিল্লির ওলামারা ক্ষুব্ধ হয়েছেন। এমনকি তার আত্মীয়স্বজন ও পরিবারের লোকজনও এই আচরণে ক্ষুব্ধ ও বিস্মিত হয়েছেন।

অনেকে তরুণীটি এমন আচরণের সমালোচনা করেছেন। তাই বাধ্য হয়ে এই আচরণের জন্য ক্ষমা চেয়েছেন আলিশা। তিনি বলেন, ওই ভিডিও শেয়ার করা এবার বন্ধ হোক। কাউকে আঘাত দেয়ার জন্য আমি এ কাজ করিনি। আমাকে সমালোচনার হাত থেকে রেহাই দেওয়া হোক।

আলিশা বলেন, ওই ভিডিও আমাকে সমস্যায় ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য আসছে। আমি চেয়েছিলাম ঈদের দিন সম্প্রীতির বার্তা দিতে। নারী-পুরুষে কোনো ভেদ নেই। এটাই আমি বোঝাতে চেয়েছিলাম।

তবে, সবাই যে বিরোধিতা করেছেন এমন নয়। প্রশংসাও করেছেন অনেকে।

ভিডিওতে দেখা গেছে, আলিশার সঙ্গে কোলাকুলি করতে লাইন করে দাঁড়িয়ে আছেন তরুণরা। তিনি হাসিমুখে একে একে সবার সঙ্গে কোলাকুলি করছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের