,

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যারা

news-image

 

বেশি দেরি নয়, ফাইনালের পরই জানা যাবে কে পাচ্ছেন গোল্ডেন বুট। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে নাম। তবে চলমান রাশিয়া বিশ্বকাপে দুই ম্যাচে চার গোল করে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে যাচ্ছেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু। পানামার ও তিউনিসিয়ার জালে ২ গোল করে মোট ৪ বার বল জড়িয়েছেন এ তারকা।

তার পেছনেই আছে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। ২ ম্যাচে রোনালদোর গোলও ৪টি। তবে মাঠে লুকাকুর চেয়ে বেশি সময় খেলেছেন পর্তুগিজ তারকা। কারণ স্পেন এবং মরক্কোর বিপক্ষে মোট ১৯৩ মিনিট খেলেছেন রোনালদো আর দুই ম্যাচে ১৫৮ মিনিট খেলেছেন লুকাকু।

গোল্ডেন বুট পুরস্কারের ক্ষেত্রে গোল যদি সমান হয় তাহলে যার বেশি অ্যাসিস্ট থাকে তাকেই বিজয়ী হিসেবে বিবেচনা করা হয়। আর অ্যাসিস্টও যদি সমান হয় সেক্ষেত্রে কত মিনিট করে খেলেছে সেটা বিবেচনা করা হয়। অর্থাৎ মিনিট প্রতি গোলের হার যার বেশি থাকে তাকেই বিজয়ী হিসেবে বিবেচনা করা হয়।

দৌড়ে তাদের পেছনেই আছেন রাশিয়ার ডেনিস চেরিশেভ এবং স্পেনর দিয়েগো কস্তা। তাদের গোল ৩টি করে। এছাড়া এখন পর্যন্ত ২টি করে গোল করেছেন- ফিলিপে কৌতিনহো (ব্রাজিল), আহমেদ মুসা (নাইজেরিয়া), আর্তেম জুবা (রাশিয়া), ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম), হ্যারি কেন (ইংল্যান্ড), মাইল জেডিনেক (অস্ট্রেলিয়া) ও লুকা মডরিচ (ক্রোয়েশিয়া)।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের