,

ফাঁস হয়ে গেল আর্জেন্টিনার শেষ ম্যাচের একাদশ!

news-image

স্পোর্টস ডেস্ক
আগামী মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটিতে জয়ব্যতীত যেকোন ফলাফলেই গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে লিওনেল মেসির দল। এই ম্যাচে আর্জেন্টিনা একাদশে একাধিক পরিবর্তন আসবে, এমনটা আগেই জানা ছিল।

শনিবার আর্জেন্টিনার অনুশীলনে ম্যাচের তিন দিন আগে ফাঁসও হয়ে গেল সেই ম্যাচের একাদশ। ব্রোনেৎসিতে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্প থেকে ফটোগ্রাফার গুস্তাভো অরতিজের তোলা এক ছবিতে দেখা যায় আর্জেন্টিনার কোচিং স্টাফের এক সদস্যের হাতে সাজানো রয়েছে ম্যাচের খুঁটিনাটি পরিকল্পনা ও শুরুর একাদশের খেলোয়াড়দের নাম।

এই একাদশটিই মাঠে নামলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি থেকে পরিবর্তন আসতে যাচ্ছে ৫টি। ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচে খেলা লিওনেল মেসি, এডুয়ার্ডো সালভিও, এনজো পেরেজ, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো ও হাভিয়ের মাচেরানোই কেবল টিকে যাচ্ছেন নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে।

গোলরক্ষন উইলি কাবায়েরোর বদলে আসছেন ফ্রাংকো আরমানি, তা জানা গিয়েছিল আগেই। এছাড়া গ্যাব্রিয়েল মার্কাদো, মার্কোস আকুনা, সার্জিও আগুয়েরো ও ম্যাক্সি মেজা বাদ পড়তে যাচ্ছেন নাইজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশ থেকে। তাদের বদলে আসবেন মার্কস রোহো, এভার বানেগা, এঞ্জেল ডি মারিয়া ও গঞ্জালো হিগুয়েইন। তবু সুযোগ হচ্ছে না আরেক তারকা খেলোয়াড় পাওলো দিবালার।

নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ফাঁস হওয়া একাদশ:
ফ্রাংকো আরমানি, এডুয়ার্ডো সালভিও, নিকোলাস ওতামেন্দি, মার্কস রোহো, নিকোলাস তালিয়াফিকো, এনজো পেরেজ, হাভিয়ের মাচেরানো, এভার বানেগা, এঞ্জেল ডি মারিয়া, গঞ্জাল হিগুয়েইন ও লিওনেল মেসি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের