,

নিকারাগুয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভে গুলি, শিশুসহ নিহত ৪

news-image

নিকারাগুয়ার শিক্ষার্থীদের মিছিলে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে শিশুসহ অন্তত ৪জন নিহত হয়েছে। সরকার বিরোধী অব্যাহত আন্দোলনে প্রায় প্রতিদিনই দেশটির বিভিন্ন রাস্তায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। দেশটির রাজধানী ম্যানগুয়াতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলে কথিত যৌথ বাহিনী তাদের ওপর গুলি চালিয়ে হতাহতের ঘটনাটি ঘটায় বলে আন্দোলনকারীরা জানিয়েছে। এ সপ্তাহের গোড়ার দিকে সরকারের সাথে বিরোধীদের একটি সমঝোতা আলোচনা ব্যর্থ হওয়ার পরই সরকার বিরোধী আন্দোলন আরো তীব্র আকার ধারণ করেছে তাই প্রায়ই হতাহতের খবর আসছে।

‘দ্য নিকারাগুয়া সেন্টার ফর হিউম্যান রাইটস’ (এনসিএইচআর) নামে দেশটির একটি মানবাধিকার সংস্থা হতাহতের খবরটি নিশ্চিত করেছে। শিশুটিকে একটি কেয়ার সেন্টারে নেয়ার সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে তার মায়ের বরাতে সংস্থাটি জানিয়েছে। যদিও সরকার তাদের এমন অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, সরকারি সামাজিক নিরাপত্তা বিষয়ক একটি নির্দেশনার বিরুদ্ধে দেশটিতে গত ১৮ এপ্রিল থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এতে এ পর্যন্তত অন্তত ২শত মানুষ নিহত হয়েছে বলে এনসিএইচআর জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডেনিয়েল ওরতেজার সামাজিক নিরাপত্তা সংশোধন অধ্যাদেশ ও পেনশন কমানোর আদেশের বিরুদ্ধে আন্দোলনে আরো বহু মানুষ আহত হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা