,

উপহারের খবর গোপন করায় জাস্টিন ট্রুডোর জরিমানা

news-image

আর্ন্তজাতিক ডেস্ক : গত বছর ৩০০ ডলার মূল্যের দুই জোড়া সানগ্লাস উপহার পেয়েছিলেন জাস্টিন ট্রুডো । সে খবর জনগণকে না জানানোয় তাকে ১০০ ডলার জরিমানা গুণতে হচ্ছে। কানাডার আইন অনুযায়ী ২০০ ডলার মূল্যের বেশি দামী উপহার পেলে তা জনসম্মুখে ৩০ দিনের মধ্যে জানাতে হয়। তিনি তা না জানানোয় জরিমানা করা হয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে।

২০১৭ সালের জুনে প্রিন্স অ্যাওয়ার্ড আইল্যান্ড সফরের সময় দ্বীপটির প্রধান ওয়েড ম্যাকলুহান ট্রুডোকে ওই সানগ্লাসগুলো দেন। দেশটির কনফ্লিকট অব ইন্টারেস্ট অ্যান্ড এথিকস কমিশনার মারিও ডিওনের কার্যালয় ট্রুডোর আর্থিক জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে ইমেইলে দেয়া এক বিবৃতিতে ট্রুডোর প্রেস সচিব বলেছেন, প্রশাসনিক ত্রুটির কারণে উপহার সম্পর্কে জানানো হয়নি। এথিকস কমিশনের কাজে প্রধানমন্ত্রী ট্রুডো শ্রদ্ধাবান। তিনি এ কমিশনের উপদেশ ও পরামর্শ মেনে চলবেন।

গত ডিসেম্বরেও নিয়মভঙ্গের অভিযোগ উঠে ট্রুডোর বিরুদ্ধে। বাহামায় আগা খানের মালিকানাধীন ব্যক্তিগত দ্বীপে সপরিবারে ভ্রমণ করেছিলেন ট্রুডো। সে সফরের ব্যয়ভার ট্রুডো নিজে বহন করেননি।

সূত্র: সিটিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের