,

সহসাই ট্রাম্প-পুতিন বৈঠক হচ্ছেনা : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

news-image

অদূর ভবিষ্যতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হচ্ছেনা বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে পুতিনের সাথে স্বাক্ষাতের ব্যাপারে আলোচনা করতে এই সপ্তাহেই দেশটিতে সফরে যাচ্ছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি মস্কোতে তাদের নিরাপত্তা উপদেষ্টার সাথে সম্ভাব্য ট্রাম্প-কিম বৈঠক নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন বলে জানান যুক্তরাষ্ট্রের সাবেক এ গোয়েন্দা প্রধান।

শনিবার মার্কিন গণমাধ্যম ‘এমএসএনবিসি’ এর খবরে বলা হয়, পুতিনের সাথে ট্রাম্পের বৈঠক এখনো সময়ের ব্যাপার বলে পম্পেও জানিয়েছেন। ‘ট্রাম্পের রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকটি ঠিক কখন হবে বা এর সময়সূচি কেমন হবে তা আমার এখনো অজানা। তবে সোমবারের মধ্যে বোল্টন মস্কো সফরে গেলে তার পর বলা যাবে যে, আসলে কখন, কোথায় এবং কিভাবে রাষ্ট্রপ্রধান দ্বয়ের স্বাক্ষাতটি অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ‘গত এপ্রিলে আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। খুব শীঘ্রই তার সাথে কোন একটি নিরাপদ জায়গায় আবারো স্বাক্ষাত করবো। তবে আমি তাদের বরাবরই ২০১৬সালে আমাদের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের ব্যাপারে আপত্তি জানিয়েছে এসেছি ও সমালোচনা করেছি।’ এনডিটিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের