,

যুদ্ধবিরতি ভেঙ্গে সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা

news-image

সিরিয়ায় যুদ্ধবিরতি ভেঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে রাশিয়া। দেশটির দারা প্রদেশে ২০১৭ সাল থেকে সরকার ও বিদ্রোহীদের মাঝে একটি যুদ্ধবিরতি কার্যকর ছিল। সর্বসম্মতিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই প্রথম হামলা। এই এলাকায় বেশ কয়েকটি বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

সংস্থাটি জানিয়েছে, দারা প্রদেশে রাশিয়ান বিমানগুলো অন্তত ২৫টি হামলা চালিয়েছে। যদিও বিমান থেকে চালানো বোমা হামলায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর সংস্থাটি নিশ্চিত করতে পারেনি। দারায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটিই প্রথম হামলা যা দেশটির সরকার বাশার আল-আসাদের অনূকুলে চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির প্রধান রামি আবদেল রাহমান।

উল্লেখ্য, গৃহযুদ্ধ পীড়িত সিরিয়ার দারায় জুলাই ২০১৭সালে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জরদানের ঐক্যমতের ভিত্তিতে একটি যুদ্ধবিরতি কার্যকর করা হয়। এখানে বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপ সরকার বিরোধী যুদ্ধে লিপ্ত আছে। যাদের বিরুদ্ধে লড়াই করতে দেশটিতে ২০১৫সাল থেকে রাশিয়ান বিমান বাহিনীর একটি বিশেষ দল সেখানে অবস্থান করছে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের