,

অবশেষে ড্রাইভিং সিটে সৌদি নারীরা

news-image

অনলাইন ডেস্ক: অবশেষে ড্রাইভিং সিটে অর্থ্যাৎ গাড়ি চালকের আসনে বসেছেন সৌদি আরবের নারীরা। এর মাধ্যমে দেশটিতে নারীদের গাড়ি চালনার উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে গাড়ি চালাতে পারছেন তারা। এরই মধ্যে দেশটির বিভিন্ন শহরে ড্রাইভিং সিটে বসে দিনটি উদযাপনও করেছেন সৌদি নারীরা।

সৌদি আরবই বিশ্বের একমাত্র দেশ, যেখানে নারীদের জন্য গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। দায়িত্ব নেওয়ার পরপরই দীর্ঘদিনের এ নিষেধাজ্ঞা তুলে দিতে কাজ শুরু করেন দেশটির বর্তমান যুবরাজ মুহাম্মদ বিন সালমান।

তারই প্রচেষ্টায় রোববার থেকে নতুন আইন কার্যকর হয়েছে, যাতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। আর চলতি মাসের শুরু থেকেই নারীদের লাইসেন্স দেওয়া আরম্ভ হয়। এর ফলে গাড়ি চালাতে আগ্রহী হাজার হাজার নারী রাস্তায় গাড়ি নিয়ে নামতে পারবেন।

সৌদি টিভি উপস্থাপক সাবিকা আল-দোসারি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রত্যেক সৌদি নারীর জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত।’ মধ্যরাতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তিনি কয়েক মিনিট গাড়ি চালান বলে জানান।

তবে সৌদি নারীরা গাড়ি চালাতে পারলেও, ভ্রমণ, বিয়ে কিংবা বিবাহবিচ্ছেদের মতো বিষয়, পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া করতে পারেন না।

এদিকে এরই মধ্যে কিছু পুরুষ নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। আরবি ভাষায় তারা ‘তুমি গাড়ি চালাবে না’ হ্যাশট্যাগ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটিকে অতি-রক্ষণশীল অবস্থা থেকে বের করে আনতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। যার অংশ হিসেবে দেশটিতে প্রথমবারের মতো সিনেমা হল চালু হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের