,

মেসি এখনও শিশু : ম্যারাডোনা

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন লিওনেল মেসি। আর্জেন্টিনার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় তাকে তুলাধোনা করা হয়।

তবে মেসির পাশে দাঁড়িয়েছেন ম্যারাডোনা। তিনি বলেছেন, মেসিকে সবাই কাঠগড়ায় তুলছে। আমার কিন্তু মনে হয়, ও নিজের খেলাই খেলেছে। ও তো শিশু, নেতা নয়। ওর পক্ষে দলের ভেতরের সমস্যা মেটানো অসম্ভব।

নাইজেরিয়া আইসল্যান্ডের বিপক্ষে জেতায় আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফিরলেও আশাবাদী নন ম্যারাডোনা।

তার ভাষ্য, অনেকে মনে করছেন, সাম্পাওলি সব ঠিক করে দেবেন। কিন্তু কম্পিউটার, ড্রোন ও চৌদ্দজন সহকারী থাকলেই সব সমস্যা সমাধান করা সম্ভব নয়।

তাই ম্যারাডোনা নিজে আর্জেন্টিনার শিবিরে গিয়ে মেসিদের তাতাতে চান।

তিনি বলেন, আমাকে আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে কথা বলার অনুমতি দেয়া হোক। যখনই দেশের জার্সি গায়ে চাপিয়েছি, নিজের জীবন দিয়েছি। ওদের বোঝাতে চাই দেশের জন্য খেলা মানে কী।

কেন এই দশা আর্জেন্টিনার তার ব্যাখ্যাও দিয়েছেন কিংবদন্তি। তিনি বলেন, আর্জেন্টিনার ফুটবলাররা জানেই না তারা কী জন্য খেলছে। আক্রমণ থেকে রক্ষণ- সব বিভাগেই সমস্যা। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোনো পরিকল্পনাই ছিল না তাদের।

একা সাম্পাওলি নন, ম্যারাডোনার তোপের মুখে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও। সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের