,

নির্বাচনে আমরা আছি, থাকব : হাসান সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক: পুলিশের গাড়িতে চড়ে নির্বাচনের প্রচারণায় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি বলেছেন, ‘নেতাকর্মীদের গ্রেপ্তার করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। অনেকের হাদিসও পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় এ নির্বাচনে আমরা আছি, থাকব।’

আজ রোববার সকালে টঙ্গীর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন। এ সময় বিএনপি নেতা ও ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

হাসান সরকার বলেন, ‘আমার কর্মী ও নেতাকর্মীদের নতুন কৌশলে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের এখান থেকে ধরে নিয়ে নরসিংদী, ঢাকায় এবং নারায়ণগঞ্জ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এলাকায় আসতে দেয়া হচ্ছে না। ভয়-ভীতি দেখানো হচ্ছে, যা ইতোমধ্যে পত্র-পত্রিকাতেও এসেছে।’

তিনি বলেন, ‘নির্বাচনে আছি এবং থাকব। তবে সরকারের কাছে বলতে চাই আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। সরকার মুক্তিযুদ্ধের চেতনায় যে দেশ গড়তে চায়- সুষ্ঠু ও নির্বাচন নির্বাচন দিয়ে তাই প্রমাণ করুক।’
বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ‘বাসন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরীর বাসায় হামলা হয়েছে। তার বাড়ির দরজা ভেঙে দেওয়া হয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। যাওয়ার সময় পুলিশ বলে গিয়েছে তাকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীরের সঙ্গে দেখা করতে না হলে বাসন ইউনিয়নে থাকা মুশকিল হবে।’

আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এর মধ্যে গতকাল শেষ হয়েছে নির্বাচনের প্রচার-প্রচারণা। এদিকে গতকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী মালামাল পৌঁছানো শুরু হয়েছে। প্রস্তুত আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবির ১১ হাজার সদস্য।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের