,

যা বললেন অপু বিশ্বাস পাঙ্কু জামাই নিয়ে

news-image

বিনোদন ডেস্ক।। কেটে গেল ঈদের সিনেমার প্রথম সপ্তাহ। বেশ ঘটা করেই মুক্তি পেয়েছিলো ঈদের পাঁচটি সিনেমা। ফুটবল বিশ্বকাপের হুমকির মুখেও বেশ ভালোই সাড়া দিয়েছেন দর্শক। পাঁচ সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক থেকে আলোচনায় রয়েছে ‘পাঙ্কু জামাই’ ছবিটি। প্রায় অর্ধ শতাধিক হলে মুক্তি পাওয়া ছবিটি অনেকটা হুট করেই ঈদের বাজারে মুক্তি পেয়েছে।

আব্দুল মান্নান পরিচালিত ছবিটি নিয়ে ছিলো না প্রচারণার চাকচিক্য। নিরব রয়েছেন ছবির নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাস। শাকিব ছবিটি নিয়ে মুখ না খুললেও ‘পাঙ্কু জামাই’ নিয়ে কথা বলেছেন অপু। ফুটবল বিশ্বকাপে ব্রাজিল সমর্থক এই অভিনেত্রী বর্তমানে বেশ খোশ মেজাজেই রয়েছেন। তার দল অনেকটাই পা দিয়ে ফেলেছে দ্বিতীয় রাউন্ডে, তাই তিনি রয়েছেন নির্ভার। গতকাল শুক্রবার কোস্টারিকার বিপক্ষে নেইমারদের ফুটবল ছন্দে মুগ্ধ তিনি। তার সঙ্গে ব্রাজিলের জয়ে আনন্দিত তার পুত্র আব্রাম খান জয়ও।

‘পাঙ্কু জামাই’ ছবিটির প্রসঙ্গ আসতেই তিনি বলেন, ‘ছবিটি ঈদের ছবি ছিলো না। হুট করেই পরিচালক এটিকে ঈদে মুক্তি দিয়েছেন। মুক্তির আগে আগে আমি ছিলাম কলকাতায়। তাই এর প্রচারণায় অংশ নিতে পারিনি। আর ছবির প্রযোজক বা পরিচালকও তেমন কোনো আয়োজন রাখেননি। তাই ছবিটি নিয়ে তেমন করে কোথাও কিছু বলিনি আমি।’

তবুও দর্শক হলে গিয়ে ‘পাঙ্কু জামািই’ ছবিটি দেখেছেন বলে খবর পেয়েছেন অপু। তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি খবর পেয়েছি ছবিটি দর্শক দেখছেন। ‘পাঙ্কু জামাই’ মূলত ২০১৬ সালের সিনেমা। বর্তমান সময়ে যেসব সিনেমা নির্মিত হচ্ছে সেগুলো থেকে কারিগরি দিক থেকে বেশ পিছিয়ে। তবুও দর্শক ছবিটিকে ঈদের ছবি হিসেবে গ্রহণ করে নিয়েছেন এটা সত্যি আনন্দের।’

তিনি আরও বলেন, ‘তবে ফেসবুকে অনেক তারকার ভক্ত ও কিছু নিউজ পোর্টালে দেখেছি মনগড়াভাবে তারা ঈদের সিনেমার র্যাংকিং করছেন। সেখানে ‘পাঙ্কু জামাই’কে সবার পেছনে দাবি করে নানা কথা বলছেন। কোনো কিছু দাবির আগে সবকিছু ভালোভাবে যাচাই-বিশ্লেষণ করে যুক্তিপূর্ণভাবে বলা উচিত। আপডেট ছবিগুলোর সঙ্গে ‘পাঙ্কু জামাই’ সিনেমার মুক্তিটাই ছিলো একটি চ্যালেঞ্জ। সেখানে দর্শক টানতে পারাটাই সাফল্য।’

এদিকে অপু জানালেন, কলকাতায় তার ‘শর্টকাট’ ছবিটির শুটিং প্রায় আশি ভাগ শেষ হয়েছে। নতুন করে আবার শুটিং শুরু হবে আগামী মাসে।

জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। এতে পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তীর বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস। এই ছবি দিয়েই প্রথমবারের মতো কলকাতার ছবির নায়িকা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন ঢালিউড কুইন খ্যাত অপু। এই ছবিতে সংগীত পরিচালনা করবেন নচিকেতা। এর পরিচালক সুবীর মণ্ডল। চলতি বছরেই মুক্তি পাবে ‘শর্টকাট’।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের