,

জিপিএ-৫ বিক্রিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি

news-image

জিপিএ-৫ বিক্রিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি অভিভাবক ফোরামের। শনিবার সকালে রাজধানীর শান্তিনগর প্লাজায় অনুষ্ঠিত অভিভাবক ফোরামের সভা থেকে নেতৃবৃন্দ এ দাবি জানিয়েছেন বলে সংগঠনের যুগ্ম সম্পাদক আবদুর রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

অভিভাবক ঐক্য ফোরাম নেতৃবৃন্দ জিপিএ-৫ বিক্রি কেলেংঙ্কারিতে অভিযুক্ত রাজধানীর ৫টি কলেজ যথাক্রমে মাইলষ্টোন কলেজ, ন্যাশনাল পাবলিক কলেজ, উত্তরা ইউনাইটেড কলেজ, ঢাকা মেঘাসিটি কলেজ এবং দি ব্রিলিয়্যান্ট কলেজের পাঠদানের অনুমতি বাতিলসহ ঢাকা শিক্ষা বোর্ডের মূলহোতা শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অদ্বৈত কুমার রায়ের বিরুদ্ধে সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

সভায় ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- মো. সেলিম উদ্দিন, মো. বেলায়েত হোসেন, আ. রাজ্জাক, শ্যামলী শিমু, মাহবুবুর রহমান, সালাউদ্দিন আল মামুন, মো. সেলিম মিয়া ও জাকির হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে প্রতীয়মান হয় উপরোক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরীক্ষার ফল পরিবর্তনে প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর এসব কর্মকান্ডে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও জড়িত। যা সরকারের ভাবমুর্তি দারুনভাবে ক্ষুন্ন হয়েছে।

নেতৃবৃন্দ সভায় অপর প্রস্তাবে ভর্তি বাণিজ্যের বিষয়ে বলা হয়, ২০১৮ শিক্ষাবর্ষে ভিকারুন্নিছা নুন স্কুল অ্যান্ড কলেজে এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সরকার ঘোষিত শিক্ষার্থীর ভর্তির নীতিমালা অমান্য করে অর্থের বিনিময়ে শত শত ছাত্র-ছাত্রী ভর্তি করানোর অভিযোগের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা এবং ভর্তি বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের