,

নিজেদের সমর্থকদেরই বের করে দিতে বলছে আর্জেন্টিনা

news-image

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর মেজাজ ঠিক রাখতে পারেননি কিছু আর্জেন্টাইন–সমর্থক। স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার কয়েকজন সমর্থকের ওপর তাঁরা চড়াও হয়েছিলেন

বিশ্বকাপে প্রিয় দল হারলে অনেকেরই মাথা ঠিক থাকে না। আর্জেন্টাইন–সমর্থকদের কথাই ধরুন। আইসল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর ক্রোয়েশিয়ার বিপক্ষে হারে তাদের পিঠ ঠেকে গেছে দেয়ালে। প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার আশঙ্কা প্রবল। এমন পরিস্থিতিতে মেজাজ ধরে রাখতে পারেননি কিছু আর্জেন্টাইন–সমর্থক। নোভগোরাদে ম্যাচ শেষে স্টেডিয়ামেই তাঁরা কয়েকজন ক্রোয়াট–সমর্থককে দমাদ্দম দুই ঘা বসিয়ে দিয়েছেন! এই দাঙ্গাবাজ সমর্থকদের রাশিয়া থেকে বের করে দেওয়ার অনুরোধ করেছে খোদ আর্জেন্টিনা সরকার।

ব্যাপারটা যে একেবারেই একতরফা ছিল তা নয়; তবে মারটা বলকান দেশটির সমর্থকেরাই বেশি হজম করেছেন। সংবাদমাধ্যমে বলা হয়েছে, উসকানিটা ছিল আর্জেন্টাইনদের তরফ থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় তোলা সেই ভিডিওতে দেখা গেছে, এক ক্রোয়াট–সমর্থককে মেঝেয় ফেলে কিল-ঘুষি মারছেন কয়েকজন আর্জেন্টাইন–সমর্থক। তাঁর মাথায়ও আঘাত করা হয়।

Pran upফিফা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বের করার চেষ্টা করছে। সংস্থাটির এক মুখপাত্র বলেন, ‘আমরা ঘটনাটির ভিডিও দেখে বিস্মিত। এ ধরনের তথাকথিত সমর্থকদের বিপক্ষে কঠোর নিন্দা জ্ঞাপন করছে ফিফা।’ তবে আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রণালয় থেকে বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত চারজন সমর্থককে তারা শনাক্ত করতে পেরেছে। এখন তারা ‘রাশিয়ান কর্তৃপক্ষকে বলবে তাঁদের আটক করে দেশে ফেরত পাঠাতে’।

ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশনও এই ঘটনায় নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের বিপক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। তবে এ ঘটনায় সংবাদমাধ্যম একটা প্রশ্ন তুলেছে, বিশ্বকাপ শুরুর আগে ফিফা ও রাশিয়ার আয়োজক কর্তৃপক্ষ মিলে প্রতিশ্রুতি দিয়েছিল, বর্ণবাদ ও সমর্থকদের দাঙ্গা প্রতিরোধ করা হবে। এরই মধ্যে দু-একটি ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও এই মারামারির ঘটনাটা তোলপাড় ফেলে দিয়েছে। পরে কী ঘটবে কে জানে!

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর