,

বঙ্গবন্ধুর ছবি নিয়ে বিশ্বকাপের মাঠে ব্রাজিল ভক্ত

news-image

কিছুদিন আগেই রাশিয়া বিশ্বকাপের মঞ্চে দেখা গেছে বাংলাদেশের পতাকা। ২০ জুন, মস্কোর লুজনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত পর্তুগাল এবং মরক্কোর মধ্যকার ম্যাচে গ্যালারিতে বসে নিজ দেশের পতাকা উঁচিয়ে ধরেন এক বাংলাদেশ ভক্ত। এবার আলোচনায় এসেছে আরও একটি ছবি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে গ্যালারিতে উপস্থিত হন আরেক বাংলাদেশি ফুটবলপ্রেমী। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, ছবিটি ব্রাজিল ও কোস্টারিকার মধ্যকার সর্বশেষ ম্যাচের। কারণ পেছনের স্টেডিয়ামটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম। বঙ্গবন্ধুর ছবি হাতে গ্যালারিতে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি ওই ভক্তের গায়ে ছিল ব্রাজিলের জার্সি, মাথায় বাঁধা বাংলাদেশের পতাকা।

তার পাশে দাঁড়ানো এক ভক্তের গায়ে দেখা যাচ্ছিল কোস্টারিকার লাল রঙের হোম জার্সি। ম্যাচ শুরুর আগে মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন দুই দলের ফুটবলাররা। গ্যালারি তখনও দর্শকপূর্ণ হয়ে ওঠেনি। পেছনে যাদেরকে দেখা যাচ্ছে, তাদের প্রায় প্রত্যেকেই গায়ে চাপিয়ে এসেছেন ব্রাজিলের জার্সি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে