,

এই নারীই অস্ট্রেলিয়াতে প্রেমিককে সঙ্গে নিয়ে খুন করেছেন স্বামীকে

news-image

স্যাম আর সোফিয়া। ভারতের কেরালায় জন্ম তাদের। সেখানেই বেড়ে ওঠা। এক সঙ্গে গির্জায় গানও করতেন এ দুজন। ধীরে ধীরে এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক, পরবর্তী সময়ে বিয়ে। এরপর অস্ট্রেলিয়াতে চলে যান তারা। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। এ পর্যন্ত সব ঠিকঠাক চললেও এ কাহিনির পেছনে নিঃশব্দে জন্ম নিচ্ছিল এই প্রেম কাহিনির করুণ পরিণতি।

এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে সোফিয়ার। ২০১৫ সালে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে অস্ট্রেলিয়াতে স্বামীকে খুন করে ভারতীয় বংশোদ্ভূত এই নারী।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সোফিয়া (৩৪) সায়ানাইড মেশানো অরেঞ্জ জুস খাইয়ে নিজের স্বামী স্যামকে মেরে ফেলে (৩৩)। আর পুরো পরিকল্পনাটি সফল করতে সোফিয়ার সঙ্গে ছিল প্রেমিক অরুণ (৩৬)।

প্রথমে পুলিশ ধারণা করেছিল স্যামের মৃত্যু হয়েছে হৃদরোগের কারণে। কিন্তু ময়না তদন্তের পর জানা যায় পটাশিয়াম সায়ানাইড প্রয়োগের কারণে তার মৃত্যু হয়েছে।

পুলিশ তদন্তে নেমে একটি ডায়েরি থেকে জানতে পারে সোফিয়া আর অরুণের সম্পর্কের কথা। পরবর্তী সময়ে পুলিশি তদন্তের মুখে বের হয়ে আসে আসল ঘটনা।

স্যাম আর সোফিয়া ২০১২ সাল থেকে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। ২০১৩ সালে অরুণ স্ত্রী-পুত্রকে দেশে রেখে মেলবোর্নে চাকরি করতে আসেন। তখনই নতুন করে যোগাযোগ হয় সোফিয়া ও অরুণের।

ইতোমধ্যে অস্ট্রেলিয়ার আদালত সোফিয়াকে ২২ বছর ও প্রেমিক অরুণকে ২৭ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা