,

সমঝোতা চুক্তি সত্ত্বেও উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখল যুক্তরাষ্ট্র

news-image

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর অবরোধের মেয়াদ বৃদ্ধি করেছেন। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং-এর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক বছরের জন্য নবায়ন করেছে।

ট্রাম্প মার্কিন কংগ্রেসকে লেখা এক চিঠিতে উত্তর কোরিয়াকে তাদের জন্য ‘অস্বাভাবিক ও মারাত্মক হুমকি’ হিসেবে উল্লেখ করে আরো এক বছরের জন্য নিষেধাজ্ঞা নবায়নের কথা জানান। ট্রাম্পের নির্দেশনার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট এমন সময় উত্তর কোরিয়াকে তার দেশের জন্য হুমকি হিসেবে বর্ণনা করলেন যখন চলতি মাসের গোড়ার দিকে সিঙ্গাপুরে কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছিলেন, আমেরিকার বিরুদ্ধে পিয়ংইয়ং-এর পরমাণু হুমকির অবসান ঘটেছে।

উল্লেখ্য, গত ১২জুন সিংগাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পিয়ংইয়ং এর পরমাণবিক নিরস্ত্রিকরণের শর্তে তাদের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে একটি সমঝোতা চুক্তিও সাক্ষর হয়। দ্য গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা