,

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আসছেন জাতিসংঘ মহাসচিব

news-image

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি ৩০ জুন ঢাকায় আসবেন। একইদিন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমও ঢাকায় আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম একইদিনে ঢাকায় আসছেন। তারা আগামী ৩০ জুন ঢাকায় আসবেন। ঢাকা থেকে তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। এছাড়া তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

সূত্র আরো জানায়, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর আগে সংস্থাটির শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসি আরের প্রধান ছিলেন। ওই পদে থাকাকালে ২০০৮ সালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন। এবার জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি বাংলাদেশে আসছেন।

রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই অ্যান্তোনিও গুতেরেস এ সংকট সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানকে ‘ভয়াবহ মানবিক বিপর্যয়’ হিসেবে অভিহিত করে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের আহ্বানও জানিয়েছেন গুতেরেস।

এদিকে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল জা পিয়েরে ল্যাক্রুয়া ২৩ জুন থেকে ৩ জুলাই বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপাল সফর করবেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দেয়া সৈন্যদের মধ্যে এ চার দেশের সৈন্যই এক তৃতীয়াংশ। জেনারেল জা পিয়েরে এ চার দেশ সফরকালে এসব দেশের শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা