রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে যাব: বাপ্পারাজ

news-image

এক সময়ের আলোচিত নায়ক বাপ্পারাজ। বাবা নায়করাজ রাজ্জাকের পরিচয়ে নয়, নিজের সাবলীল অভিনয় দিয়েই দর্শকদের কাছে পরিচিত হয়েছেন তিনি।

এখনও অভিনয় করছেন। তবে অনিয়মিত। এবারের ঈদে তার অভিনীত একটি ছবি মুক্তি পেয়েছে। চলচ্চিত্র ক্যারিয়ার ও বর্তমান ব্যস্ততা নিয়ে আজকে  কথা বলেছেন তিনি

ঈদে আপনার অভিনীত ‘পোড়ামন টু’ ছবিটি মুক্তি পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?

** বাপ্পারাজ: শুনছি দর্শকরা ছবিটি দেখছেন। প্রশংসাও করছেন। খুব বেশি হলে মুক্তি না পেলেও ঢাকার কয়েকটি হলে নাকি হাউজফুল যাচ্ছে। তবে আমাকে কেউ ফোন দিয়ে ছবিটির ভালোমন্দ কিছু বলেনি। বাবাকে ছাড়া ঈদ করছি। মন খুব একটা ভালো নেই। ঈদের দিন বাসাতেই ছিলাম। কোথাও যাইনি। বের হলে হয়তো ছবিটি নিয়ে সবাই বলতেন।

চলচ্চিত্রে আপনাকে এখন দেখা যায় না বললেই চলে। নিয়মিত হচ্ছেন না কেন?

** বাপ্পারাজ: নিয়মিত আর হব না। এ ছবিতে কাজ করেছি আজিজ ভাইয়ের অনুরোধে। গল্প পড়ে চরিত্রটি পছন্দ করে ফেললাম। এজন্যই কাজ করা। তবে ধীরে ধীরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে যাব। অন্য কিছুতে মনস্থির করতে হবে। কারণ, এখানে এখন আর সিনেমা করার সেই পরিবেশটা নেই, যা আমাদের সময় ছিল। এই পরিবেশে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। চলচ্চিত্র থেকে নিজেকে একদম গুটিয়ে নিতে চাই।

 আপনাদের প্রতি এখনও দর্শকদের অন্যরকম একটা আগ্রহ কাজ করে। যা এখনকার তারকাদের বেলায় দেখা যায় না। এটা কেন?

** বাপ্পারাজ: দশ বছর হবে সিনেমায় নেই আমি। আমাকে ভুলে যাওয়ার কথা ছিল সবার। কিন্তু তারা ভুলে যাননি। মনে রেখেছেন। বলতে পারেন একটা মোহ থেকে মনে রেখেছেন। দর্শকরা এখনও আমাকে দেখে আবেগতাড়িত হয়।

কিন্তু এখনকার যারা অভিনয় করছেন তাদের অধিকাংশের ভেতর বাহির সবই দর্শকরা জানেন। তাদের সবই দর্শকদের মুখস্থ। বেশি পরিচিত লোকের বিষয়ে আগ্রহ কম থাকে। বেশি পরিচিত বলতে আমি বোঝাচ্ছি, যারা দর্শকদের সামনে সশরীরে এভেইলেভল তারাই।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ