,

বাবা যখন বিশ্বকাপ দেখায় ব্যস্ত, তখন মা-মেয়েকে হত্যা

news-image

গত মঙ্গলবারের ঘটনা। বিশ্বকাপে রাশিয়া-মিসরের খেলা চলছে। সালাহ মুরসি আবু আল আব্বাস যখন নিজ দেশের খেলা দেখায় ব্যস্ত, কায়রোর একটি অ্যাপার্টমেন্টে এ সময় তার স্ত্রী ও মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে।

মিসরের পুলিশ জানিয়েছে, মাথার স্কার্ফ গলায় পেঁচিয়ে ৩৮ বছর বয়সী মাকে ও টেলিফোনের তার ব্যবহার করে শ্বাসরোধ করে ১২ বছরের মেয়েকে হত্যা করা হয়েছে।

খেলা শেষ করে সালাহ এসে দেখলেন মা-মেয়ের লাশ পড়ে আছে এবং তার ১৯ হাজার ডলার চুরি হয়ে গেছে।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, এক নারী ও পুরুষ আবাসিক ভবনটিতে প্রবেশ করেছেন। যারা ওই ভবনের বাসিন্দা নন। এ সময় ওই মর্মান্তিক অপরাধ সংঘটিত হয়েছে।

সালাহ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খেলা দেখতে বের হন। মিসর হেরে গেলে তার ও তার বন্ধুর মন খারাপ হয়ে যায়। তারা একটু দেরি করেই বাসায় ফিরছিলেন। এ সময়ে সালাহর কাছে তার শ্যালিকার কল আসে যে সে তার বোনকে ফোনে পাচ্ছে না।

এর পর দ্রুতই সালাহ বাসায় ফিরে যান। কিন্তু তাকে এক মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে হয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় পারিবারিক যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা