,

আ.লীগ নেতারা শোনে কম, বলে বেশি: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি সমঝোতার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতি অব্যাহত রাখায় বিশ্বাসী বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী নেতারা শোনে কম, বলে বেশি। কিন্তু বিএনপি নেতারা তার উল্টো।

আজ শনিবার বেলা দেড়টার দিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

রিজভী বলেন, ‘আওয়ামী নেত্রী ক্ষমতায় থাকার চিরস্থায়ী গ্যারান্টি হিসেবে পার্শ্ববর্তী দেশকে নিজে দেশের সার্বভৌমত্ব দূর্বল করে অনেক কিছু উজাড় করে দিয়েছেন। আর বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য জনগণের ওপর নির্ভর করে। সুতরাং বিএনপির প্রক্রিয়া আর আওয়ামী লীগের প্রক্রিয়া এক নয়।’

বিএনপি যুগ্ম মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা বলেন, সামরিক একনায়করা নির্বাচনী কারচুপির মাধ্যমে জনগণের রায়কে ছিনিয়ে নিয়েছে। আমি বলতে চাই, আবার অনেক সামরিক মহানায়কেরা বেসামরিক ফ্যাসিস্টদের কাছ থেকে জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিয়েছে। বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছে। বাংলাদেশসহ পৃথিবীর দেশে দেশে এর দৃষ্টান্ত ভুরি ভুরি আছে।’

রিজভী বলেন, ‘গতকাল গণভবনে আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ডের এক সভার ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ভোটারদের আস্থা অর্জনসহ ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আমি মনে করি এতদিনে যথার্থই উপলব্ধি করেছেন যে, তার এবং সরকারের প্রতি ভোটারদের আস্থা নেই। লুটপাট, দখল, ডাকাতি, ব্যাংকের টাকা তছরুপ, খুন, জখম, বেআইনি হত্যা, গুম, সন্ত্রাসীদের লালন পালন, ভোট জালিয়াতি এবং একের পর এক ভোটারবিহীন নির্বাচন করাতে ভোটারদের আস্থা শূন্যের কোঠায় চলে গেছে। এখন প্রধানমন্ত্রীর আর একটু উপলব্ধি করতে পারলে দেশের গণতন্ত্রের জন্য মঙ্গলজনক হবে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। তাহলে কিছুটা হলে ভোটারদের আস্থা ফিতে আসতে পারে। ক্ষমতা কুক্ষিগত রাখলে কখনোই অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে না। আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে- জনগণের মন ভুলিয়ে ক্ষমতায় এসে একদলীয় বাকশালের মাধ্যমে নিষ্ঠুর ফ্যাসিবাদ কায়েম করা।’

প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার বিএনপির মতো নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী নয়। দলের কর্মীদের একথা মাথায় রাখতে হবে। এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী অকপটে সত্য কথাই বলেছেন। অবশ্যই বিএনপির মতো নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করে না আওয়ামী লীগ। বিএনপি বহুদলীয় বিশ্বাস করে, আওয়ামী লীগ একদলীয় বাকশালে বিশ্বাস করে। ‘

রিজভী আরও বলেন, ‘বিএনপি অবাধ, সুষ্ঠু নির্বাচনে নিশ্চয়তা দেয়, আওয়ামী লীগ ফেনী মার্কা নির্বাচন, হাজারী মার্কা নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে বিশ্বাস করে। বিএনপি বহুদল ভিত্তিক মতান্তরে বিশ্বাস করে, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধ মতের লোকদের গুম করে।’

আওয়ামী নির্বাচন কমিশনকে নিজেদের ভোট কারচুপির সিলমোহর বানায় জানিয়ে বিএনপি যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএনপি কমিশনের স্বাধীন সত্ত্বা কখনোই ক্ষুণ্ন করেনি। গণতান্ত্রিক পদ্ধতির প্রধান শর্ত আলোচনা ও সংলাপ- যা আওয়ামী লীগ বিশ্বাস করে না। ‘

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা