,

যশোরে সন্ত্রাসীদের বোমা হামলায় যুবলীগ নেতা নিহত

news-image

যশোর প্রতিনিধি: যশোরে সন্ত্রাসীদের বোমা হামলায় ও ছুরিকাঘাতে আরাফাত রহমান লিটন (৩২) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ মহিলা অধিদপ্তরের সামনে (ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় চত্বরে) এ বোমা হামলার ঘটনা ঘটে। পরে শনিবার সকালে তিনি মারা যান। এই বোমা হামলায় আরও এক যুবলীগ কর্মী আহত হন।

নিহত আরাফাত রহমান লিটন শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল মুন্না মনুর ছেলে এবং আহত যুবলীগ কর্মী ফজলুল করিম মিলন একই এলাকার জামাল হোসেনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, লিটন ও মিলন শুক্রবার রাত ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বসেছিলেন। এসময় সন্ত্রাসীরা এসে কয়েকটি বোমা হামলা করে ও লিটনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বোমায় আহত হন পাশে থাকা মিলনও। স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সারা শরীরে বোমার স্প্লিন্টারবিদ্ধ লিটনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে শনিবার সকালে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া আরটিভি অনলাইনকে জানান, বোমা হামলার ঘটনায় কারা জড়িত তা পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের