,

এমপির ছেলে বা এমপি হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: এমপির ছেলে হোক আর এমপি হোক কেউই আইনের ঊর্ধ্বে নয়। অপরাধে যেই জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবে না। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।

শুক্রবার সন্ধ্যায় গুলশানের আমারি হোটেলে সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশন আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

pran স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর মহাখালীতে গাড়িচাপায় পথচারীর মৃত্যুর ঘটনায় এমপিপুত্র শাবাব চৌধুরী গাড়িটি চালাচ্ছিলেন কিনা বিষয়টি এখনও নিশ্চিত না। তবে সে অপরাধী প্রমাণিত হলে কোন ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাড়ি কে চালাচ্ছিল এটি সুনিশ্চিতভাবে বলতে গেলে তদন্তের প্রয়োজন আছে। তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর মহাখালীতে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর স্ত্রীর গাড়ির ধাক্কায় সেলিম ব্যাপারী (৪৮) নামে এক ব্যক্তি নিহত হন।

এ ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গাড়িটি চালাচ্ছিলেন নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র বলছে, ‘গাড়িটির মালিক এমপি একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন নাহার শিউলি।’ এরপরও গাড়ি ও গাড়ির চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনার দুদিন পর পুলিশ বলছে, ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে কে গাড়ি চালাচ্ছিলেন তা শনাক্ত করা হবে। আর গাড়ির মালিকের পরিচয় নিশ্চিত হতে বিআরটিএ-তে যোগাযোগ করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে