,

এইচআইভি প্রতিষেধকের ঠিক এক পা দূরে দাঁড়িয়ে দুনিয়া!

news-image

অনলাইন ডেস্ক: ইঁদুর, গিনিপিগ ও বাঁদরের উপর পরীক্ষা সফল হয়েছে আগে। এবার সরাসরি মানুষের দেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে এইচআইভি ভাইরাস নিষ্ক্রিয়কারী ভ্যাক্সিন।

গত ৪ জুন নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে ইঁদুর, গিনিপিগ ও বাঁদরের দেহে এইচআইভি গঠনতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ নিষ্ক্রিয় করার জন্য বিশেষ ভাবে প্রস্তুত ভ্যাক্সিন ব্যবহারের ফলাফল।

ব্রিটেনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (NIAID)-এর বিজ্ঞানীদের গবেষণার ফলের ভিত্তিতে এবার মানবদেহে এই ভ্যাক্সিন প্রয়োগ করার পরিকল্পনা করা হয়েছে।

NIAID ভ্যাক্সিন রিসার্চ সেন্টারের অধীনস্থ স্ট্রাকচারাল বায়োলজি বিভাগের প্রধান পিটার ডি কোয়াং ও বিজ্ঞানী জন আর মাসকোলার নেতৃত্বে এই অভিনব গবেষণা চালানো হচ্ছে।

জানা গিয়েছে, ভ্যাক্সিনটি মূলত এপিটোপ ভিত্তিক। জীবদেহে ক্ষতিকর পদার্থ অনুপ্রবেশ রোধকারী অ্যান্টিজেন-এর এক নির্দিষ্ট অংশকে এপিটোপ বলা হয়। এই অ্যান্টিজেনে যুক্ত থাকে একটি অ্যান্টিবডি। অ্যান্টিবডি যুক্ত হতে পারে, এমন বেশ কিছু এইচআইভি স্ট্রেনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ভ্যাক্সিনটি। উল্লেখ্য, এপিটোপটি ২ বছর আগে আবিষ্কৃত হয়।

প্রথমে বিজ্ঞানীরা শক্তিশালী অ্যান্টিবডিগুলি চিহ্নিত করেন, যা এইচআইভিকে নিষ্ক্রিয় করতে সক্ষম। এরপর ভ্যক্সিনের সাহায্যে সেই অ্যান্টিবডিগুলি বাদ দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তী ধাপে মানুষের শরীরে ভ্যাক্সিনটি প্রয়োগ করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। আশা করা যাচ্ছে, ২০১৯ সালের মাঝামাঝি এই পরীক্ষা বাস্তবায়িত হবে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, এই সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে