,

ভারতে নারী পাচারের বিরুদ্ধে প্রচারণায় গিয়ে ৫ এনজিও কর্মী গণধর্ষিত!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গণধর্ষণের শিকার হয়েছেন ৫ এনজিও কর্মী। নারী পাচারের বিরুদ্ধে পথনাটিকা করতে গিয়ে তারা গণধর্ষণের শিকার হন বলে জানা গেছে। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। কিন্তু পুলিশ সূত্রে গতকাল শুক্রবার এ বিষয়ে জানা গেছে।

ওই পাঁচ নারী আশা কিরণ নামক একটি এনজিওতে কাজ করেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ভারতের ঝাড়খন্ড রাজ্যের খুন্তি জেলার এক প্রত্যন্ত এলাকায় ঘটনাটি ঘটে। ওই এলাকায় আশা কিরণ নামের এনজিও কর্মীরা নারী পাচারের বিরুদ্ধে স্থানীয়দের সচেতন করতে প্রচারণা চালাচ্ছিলেন। প্রচারণা চালানোর জন্য তারা একটি পথনাটিকা প্রদর্শনীতে অভিনয় করছিলেন।

পুলিশের ডিআইজি এ ভি হোমকার জানান, এনজিওর কর্মীরা নাটক শেষ হওয়ার পরে স্থানীয় এক মিশনারি স্কুলে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বন্দুকধারী হামলা করে। বন্দুকধারীরা পুরুষ স্বেচ্ছাসেবীদের মারধর করে সরিয়ে দিয়ে পাঁচ নারী কর্মীকে গাড়িতে তুলে জঙ্গলের দিকে নিয়ে যায়। এরপর জঙ্গলে নিয়ে পাঁচ নারীকে গণধর্ষণ করা হয়। ধর্ষণের দৃশ্য ভিডিওতে ধারণও করা হয়েছে।

পুলিশ বলছে, ওই নারীদের চিহ্নিত করে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের জন্য তিনটি আলাদা দল গঠন করে তল্লাশি চলছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের